ঢাকা: সিলেট সুপার স্টারসের হয়ে খেলা রবি বোপারা বিপিএলের এবারের আসরে খেলবেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। বাংলাদেশে এসেছেন তিন দিন হলো। এরই মধ্যে দলের ক্রিকেটারদের সঙ্গে বেশ সখ্যতা গড়ে তুলেছেন। দলের কোচ খালেদ মাহমুদ সুজনকে ডাকেন ‘চাচা’ বলে।
ঢাকা ডায়নামাইটসে খেলতে পেরে দারুণ খুশি এ ইংলিশ অলরাউন্ডার। মাঠে নামার অপেক্ষায় দিন গুনছেন। আগামী মঙ্গলবার (০৮ নভেম্বর) নতুন করে শুরু হতে যাওয়া বিপিএলের প্রথম দিন রাতের ম্যাচে তাদের প্রতিপক্ষ বরিশাল বুলস।
রোববার (০৬ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বোপারা। এ অলরাউন্ডার বলেন, ‘লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। দলটা বেশ ভালো। খুব ভালো কাটছে। তাছাড়া বাংলাদেশে খেলতে বরাবরই খুব পছন্দ করি।’
দল নিয়ে কথা বলার ফাঁকে উঠে এলো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যের প্রসঙ্গ। টেস্টে বাংলাদেশের কাছে ইংল্যান্ডের হারকে কিভাবে নিয়েছে দেশটির মানুষ-এ প্রশ্নের জবাবে বোপারা বলেন, ‘আমি তখন ইংল্যান্ডে। টিভিতেই খেলাটা দেখেছি। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের জনগনের প্রতিক্রিয়া ভালো ছিল না। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। বিশেষ করে হোম কন্ডিশনে বাংলাদেশ খুবই ভালো দল। দলে সঠিক বোলার পেয়ে গেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার, অফস্পিনারে বোলিং আক্রমণ শক্তিশালী হয়ে উঠেছে।’
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












