টুইটারে হিজাব ছাড়া ছবি দেয়ার অপরাধে তরুণীকে আটক করেছে সৌদি পুলিশ। সোমবার সৌদি পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে আটক তরুণীর নাম প্রকাশ করা হয়নি।
কয়েকটি ওয়েবসাইটে তরুণীর নাম মালাক-আল-শেহরি বলে প্রকাশ করা হয়েছে। তার একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
গেলো মাসে শেহরি রিয়াদের রাস্তায় দাড়িয়ে মাথায় হিজাব এবং মুখে নেকাব ছাড়া ছবি তুলে তা টুইটারে শেয়ার করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে সরব হয়ে ওঠে রক্ষণশীল সৌদি মুসলিমরা। তাকে অবিলম্বে গ্রেপ্তার এবং ফাঁসির দাবিও করেন অনেকে। তবে অনেকে আবার শেহরির এ কাজের প্রশংসাও করেছেন।
এ ব্যাপারে সৌদি পুলিশ জানায়, সাধারণ নৈতিকতা লঙ্ঘন করার অপরাধে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে মাথায় হিজাব ছাড়া রিয়াদ ক্যাফের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এটা সৌদি সমাজে অবৈধ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












