খেলাধুলা ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে নবাগত হাডার্সফিল্ড টাউনকে হারিয়ে পয়েন্টের হিসেবে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে ধরে ফেলেছে চেলসি। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতেছে চেলসি।
হাডার্সফিল্ডের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় চেলসি। ২০তম মিনিটে ফরাসি মিডফিল্ডার তিমোয়ে বাকাইয়োকোর কোনাকুনি শটে এগিয়ে যাওয়ার পর ৪৩তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে উইলিয়ানের পাস ফাঁকায় পেয়ে দলের তৃতীয় গোলটি করেন স্পেনের ফরোয়ার্ড পেদ্রো। যোগ করা সময়ে হাডার্সফিল্ডের সান্ত্বনাসূচক গোলটি করেন বেলজিয়ামের মিডফিল্ডার দিপোয়েত।
১৭ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আন্তোনিও কোন্তের দল চেলসি। গোল ব্যবধানে এগিয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












