হবিগঞ্জে প্রতিনিধিঃ হবিগঞ্জে একটি রাস্তায় এক স্কুলছাত্রীকে মারধোর ও হয়রানি করার ভিডিও সামাজিক নেটওয়ার্কে ছড়িয়ে পড়ার পর গ্রামবাসী ওই কিশোরটিকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, স্কুলের ছাত্রীরা দল বেঁধে স্কুল থেকে ফেরার পথে এক কিশোর একটি ছাত্রীর পথ রোধ করে তাকে মারধোর করে এবং হুমকি দেয়।
এই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে একজন প্রত্যক্ষদর্শী তা ফেইসবুকে তুলে দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে।
ওই ভিডিও দেখে পুলিশ কিশোরটিকে চিহ্নিত করে তাকে আটকের জন্য অভিযান শুরু করে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস নাজিমুদ্দিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, গ্রামবাসীরা ওই কিশোরকে ধরে পুলিশের কাছে ধরিয়ে দেয়।
এরপর নারী নির্যাতন আইনে মামলা করে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন কিশোরটি নবম শ্রেণীর ছাত্র। আর যে স্কুলছাত্রীকে নির্যাতন করেছে সে অষ্টম শ্রেণীতে পড়ে।
ছাত্রীটি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে মারধোর বা নির্যাতন করার অভিযোগ প্রাথমিকভাবে কিশোরটি পুলিশের কাছে স্বীকার করেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












