ডেস্ক নিউজ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়িতে উদ্যানের গহীনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) অভিযান চালাচ্ছে।
বনের মধ্যে অস্ত্র রয়েছে এমন তথ্য পেয়ে শুক্রবার সন্ধ্যা থেকে অভিযান চালানো শুরু হয় বলে র্যাব-৯ এর পক্ষ থেকে এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
শুক্রবার রাত ১০টার দিকে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, অস্ত্রের সন্ধান পেয়ে সাতছড়িতে শুক্রবার সন্ধ্যা থেকে অভিযান শুরু হয়েছে। কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকায় অভিযানের সর্বশেষ অবস্থা জানা যাচ্ছে না। শনিবার এ অভিযানের ব্যাপারে ব্রিফ করা হবে বলে জানান তিনি।
এর আগে ২০১৪ সালের ৩ জুন সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পেয়েছিল র্যাব। একই বছরের ২৯ আগস্ট, ২ ও ১৭ সেপ্টেম্বর এবং ১৬ অক্টোবরও অভিযান চালিয়ে অস্ত্র গোলাবারুদ পেয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ২০১৬ সালের ১৫ জুন সেখানে আবারো অভিযান চালানো হলেও সেবার কিছু পায়নি র্যাব।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












