ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : স্বাধীনতা ভূমি অফিসার্স পরিষদ, জাতীয় কমিটির পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয়ের তৃণমূল পর্যায়ে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকমর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের আপগ্রেডকৃত ও গেজেটে প্রকাশিত বেতনস্কেলের উপর আনিত স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
২০ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ভূঞা, সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লা আল মামুন, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদসহ সংগঠনের কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











