অগ্রদৃষ্টি ডেস্কঃ রাজধানী ঢাকার উইলস লিটস ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যায় সন্দেহভাজন ওবায়দুল খানকে আটক করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানিয়েছে তাকে নীলফামারী জেলার ডোমার উপজেলার একটি বাজার থেকে আটক করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান বিবিসিকে বলেন রিশার উপর হামলার পর থেকেই পালিয়ে বেড়ানো ওবায়দুলকে সদর এলাকার সোনারায় বাজার থেকে আটক করা হয়েছে।
তবে র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে ওবায়দুলকে পঞ্চগড় থেকে আটকের পর ডোমারের ক্যাম্পে নিয়ে রাখা হয় এবং আজ তাকে ঢাকায় নেয়া হচ্ছে।

হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
গত ২৪ শে অগাস্ট ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে তিনদিন পর হাসপাতালে মারা যায় সুরাইয়া আক্তার রিশা।
সুরাইয়ার ওপর হামলার পর তার মা রমনা থানায় একটি মামলা করেছিলেন, যাতে বলা হয়েছে, তিনি ও তার মেয়ে ঢাকার ইস্টার্ন মল্লিকা মার্কেটের এক দর্জির দোকানে পোশাক বানাতেন।
সেখানে যোগাযোগের জন্য দেয়া মোবাইল নম্বরে ঐ দোকানের এক কর্মচারী ওবায়েদ তার মেয়েকে উত্ত্যক্ত করতো।
নিহত ছাত্রীর বাবা ঢাকার সিদ্দিকবাজারের বাসিন্দা রমজান আলী বলেছেন, তিনি ও তার পরিবার বিশ্বাস করে, উত্ত্যক্তকারীই ছুরি নিয়ে তার মেয়ের ওপর হামলা চালিয়েছে।
সুরাইয়া নিহত হওয়ার পর থেকে হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে আসছিলো উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা।

কয়েকদিন এমন বিক্ষোভ চলছিলো
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












