বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল মুতাইরি।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় গুলাশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং অগ্রদৃষ্টিকে এ তথ্য জানিয়েছে।
এদিকে একই স্থানে রাত ৯টায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।
গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি দলের করণীয় সম্পর্কে আলোচনার জন্যই শীর্ষ নেতাদের সঙ্গে রাতে বসছেন খালেদা জিয়া।











