নিজেস্ব-প্রতিবেদনঃ বীর মুক্তিযুদ্ধা জাতিয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক ছাত্রনেতা, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তির খ্যাতিমান অভিনেতা, মাসুদ পারভেজ সোহেল রানা। ড্যাশিং হিরো হিসেবেও যার পরিচিতি রয়েছে আজও। গতকাল তার ২৫তম বিবাহ বার্ষিকী পালন করা হয়েছে।

১৯৯০ সালের ১৬ আগষ্ঠ তিনি ডা. জিনাত বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর তাদের বিবাহ বার্ষিকিকে স্মরণীয় করে রাখার জন্য সোহেল রানা গতকাল সন্ধ্যায় উত্তরা ক্লাবে আপজনদের সঙ্গে সময় কাটানোর জন্য পারিবারিকভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন।

এ বিষয়ে সোহেল রানা বলেন, ‘কখনো এভাবে বিবাহবার্ষিকি পালন করা হয়নি। স্রষ্টার কাছে হাজারো শুকরিয়া তিনি দীর্ঘ এই সময়টা আমাদের সুখে শান্তিতে রেখেছেন।

দাম্পত্য জীবনের ২৫ বছর একসঙ্গে কাটানো কিন্তু কম কথা নয়। তাই একটু আপনজনদের নিয়ে কেটি হাসি-আনন্দে সন্ধ্যাটা কাটানোর পরিকল্পনা করেছি।’

সোহেল-জিনাত দাম্পতির জীবনে রয়েছে একমাত্র পুত্র মাশরুর পারভেজ জীবরান। ‘ওরা এগারোজন’ চলচ্চিত্র প্রযোজনার মধ্য দিয়ে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন সোহেল রানা। এরপর গোয়েন্দা সিরিজ মাসুদ রানা অবলম্বনে ‘মাসুদ রানা’চলচ্চিত্রটি নির্মাণ করতে গিয়ে প্রয়াত সুমিতা দেবী, এস এম শফি, মোস্তাফিজ আহমদ জামান চৌধুরীর পরামর্শে তিনি নিজেই নায়ক হিসেবে অভিনয় শুরু করেন ১৯৭৪ সালে।

এরপর প্রায় তিন শ’চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ত্রিশটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন।এছাড়া বিশটি চলচ্চিত্র নির্দেশনাও দিয়েছেন। সোহেল রানার পরিচালনায় সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘রিটার্ন টিকেট’।

সোহেল-জিনাত দাম্পতির বিবাহ বার্ষিকীতে উপস্তিত ছিলেন সাবেক মন্ত্রী জাতিয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মুহম্মদ কাদের ও জাতিয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ববি হাজ্জাজ, অভিনেতা জাবেদ, রুবেল, অভিনেত্রী সাহারা বেগম কবরী, শাবনুর, মৌসুমী প্রমুখ।।












