ডেস্ক নিউজ : রাজধানীর দয়াগঞ্জে রিকশায় ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে পড়ে পাঁচ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছিনতাইকারীর নাম রাজীব এবং তাকে শনিবার রাতে দয়াগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাজীব একজন পেশাদার ছিনতাইকারী। সে এ মামলার মূল আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ঘটনার দায় স্বীকার করেছেন। জবানবন্দি প্রদানের জন্য তাকে আদালতে পাঠানো হচ্ছে।
১৮ ডিসেম্বর ভোরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং শিশুটির নাম আরাফাত। আরাফাতের বাবা শরীয়তপুর সদররে নরসিংদীপুর এলাকার বাসিন্দা শাহ আলম ও মা আকলিমা বেগম। তাদের আরেক ছেলে আল আমিন। তারা ওইদিন ভোরে শরীয়তপুর থেকে লঞ্চে করে ঢাকায় ফিরছিলেন।
ওই দয়াগঞ্জ ঢালে ছিনতাইকারীরা রিকশায় থাকা আকলিমার ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে দৌড় দেয়। এ সময় তার কোলে থাকা আরাফাত মাটিতে পড়ে যায়। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিনই যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন আরাফাতের বাবা শাহ আলম। মামলায় ‘ছিনতাই ও হত্যাকাণ্ড’ দুটি ধারাই যুক্ত করা হয়।
এছাড়া এ ঘটনায় বদরুল আলম নামের সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












