রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় সিনিয়র-জুনিয়র সংঘর্ষে গুলিবিদ্ধসহ দু’জন আহত হয়েছেন। সোমবার (০৩ আগস্ট) বেলা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন হাবিবুর রহমান (১৯) আর গুলিবিদ্ধ হয়েছেন ইমরান হোসেন (১৭)।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস আমাদের প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত হাবিবুর ও ইমরান আমাদের প্রতিনিধিকে বলেন, কদমতলীর সাইনবোর্ড এলাকার জুয়েল, সাইদুলসহ অন্যরা আগে আমাদের সঙ্গেই ঘুরতো। আজ (সোমবার) তারা সিনিয়রিটির দাবি নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করার জন্য আমাদের ওপর হামলা চালিয়েছে।
ইমরান দশম শ্রেণি ও হাবিবুর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে স্থানীয়রা জানান।
সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ভারতীয় পানি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

তাপদাহ: প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ

জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকা'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট বিএসটি'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতির সভা অনুষ্ঠিত












