খেলাধুলা ডেস্ক : প্রথম বাংলাদেশী অ্যাথলেট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা ইউএসএইডের (টঝঅওউ) শুভেচ্ছাদূত হতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কর্মসূচির প্রচারণা কাজে অংশ নিবেন বিপিএলে খুলনা টাইটান্সের এই অধিনায়ক।
এর মাধ্যমে সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে। একই সাথে সমাজের সার্বিক কর্মকা-ে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করবেন বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ।
আগামীকাল রাজধানীর লং বিচ হোটেলে ইউএসএইডের সঙ্গে আগামী এক বছরের জন্য শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করবেন মাহমুদুল্লাহ। ইউএসএডের পক্ষে চুক্তি সই করবেন সংস্থাটির বাংলাদেশের মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি। (বাসস)
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












