Menu |||

সারাদেশে ২৮১০ পত্রিকা প্রকাশিত হয়

বার্তা সম্পাদক,জাকির সিকদার:: বর্তমান সরকারকে গণমাধ্যম বান্ধব সরকার বলে আখ্যা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।
রোববার ( ১৫ নভেম্বর ) জাতীয় সংসদে সাংসদদের প্রশ্নের উত্তরে তিনি আরো জানান , বাংলাদেশকে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকার অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার বিষয়েও প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমানে দেশে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ও ষান্মাষিক মিলিয়ে সর্বমোট পত্রিকার সংখ্যা ২ হাজার ৮১০টি।

সরকারি দলের সদস্য মো. নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যম এবং সাংবাদিকবান্ধব।

সরকারের বর্তমান মেয়াদসহ বিগত ২০০৯-১৩ মেয়াদে ৬৮৬টি পত্রিকার রেজিস্ট্রেশন প্রদান করেছে।
হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে ৩১টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলসহ ২৪টি এফএম বেতার ও ৩২টি কমিউনিটি রেডিও’র লাইসেন্স প্রদান করা হয়েছে।

সরকারি খাতে ৩টি টেলিভিশন চ্যানেল এবং বেসরকারি খাতে ২৩টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনার পাশাপাশি ১৪টি এফএম বেতার এবং ১৫টি কমিউনিটি রেডিও সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।
সরকারি দলের সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনলাইন পত্রিকার জন্য কোনো নিবন্ধনের ব্যবস্থা নেই।

তবে প্রস্তাবিত ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৫’তে এটা অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, তবে কোনো অনলাইন পত্রিকা অপসাংবাদিকতা করলে অথবা কোন ধরনের সাইবার অপরাধের সাথে যুক্ত থাকলে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন, ২০১৩’ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» “ট্রেন” – মোজাহার

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

সারাদেশে ২৮১০ পত্রিকা প্রকাশিত হয়

বার্তা সম্পাদক,জাকির সিকদার:: বর্তমান সরকারকে গণমাধ্যম বান্ধব সরকার বলে আখ্যা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।
রোববার ( ১৫ নভেম্বর ) জাতীয় সংসদে সাংসদদের প্রশ্নের উত্তরে তিনি আরো জানান , বাংলাদেশকে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকার অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার বিষয়েও প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমানে দেশে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ও ষান্মাষিক মিলিয়ে সর্বমোট পত্রিকার সংখ্যা ২ হাজার ৮১০টি।

সরকারি দলের সদস্য মো. নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যম এবং সাংবাদিকবান্ধব।

সরকারের বর্তমান মেয়াদসহ বিগত ২০০৯-১৩ মেয়াদে ৬৮৬টি পত্রিকার রেজিস্ট্রেশন প্রদান করেছে।
হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে ৩১টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলসহ ২৪টি এফএম বেতার ও ৩২টি কমিউনিটি রেডিও’র লাইসেন্স প্রদান করা হয়েছে।

সরকারি খাতে ৩টি টেলিভিশন চ্যানেল এবং বেসরকারি খাতে ২৩টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনার পাশাপাশি ১৪টি এফএম বেতার এবং ১৫টি কমিউনিটি রেডিও সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।
সরকারি দলের সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনলাইন পত্রিকার জন্য কোনো নিবন্ধনের ব্যবস্থা নেই।

তবে প্রস্তাবিত ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৫’তে এটা অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, তবে কোনো অনলাইন পত্রিকা অপসাংবাদিকতা করলে অথবা কোন ধরনের সাইবার অপরাধের সাথে যুক্ত থাকলে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন, ২০১৩’ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

Facebook Comments Box

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sun, 7 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।