জাকির সিকদার : সারাদেশে সাংবাদিক নির্যাতন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সাংবাদিক নির্যাতনরোধে যুগোপযোগি আইন প্রণয়ন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নেরও দাবী করা হয়। রাজধানীর কমলাপুরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১টায় বিএমএসএফ স্থায়ী কমিটির প্রথম সভায় বক্তারা সরকার এবং গণমাধ্যমসমুহের নিকট এ দাবী তোলেন।
সভায় বিএমএসএফ ভোলা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এনটিভির ষ্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন পুলিশের গুলিতে গুলিবিদ্ধ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সমকাল শরীয়তপুর প্রতিনিধি শহীদুল ইসলাম পাইলটকে জীবননাশের হুমকিসহ বিএমএসএফ রংপুর জেলা কমিটির সদস্যসচিব মশিউর রহমান উৎসকে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ সকল সন্ত্রাসী ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার বিচারের দাবী করে বিএমএসএফ নেতৃবৃন্দ। সভায় সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উৎসব পালন, মেয়াদ উত্তীর্ন কমিটি পূনর্গঠণ, জেলা ও উপজেলা কমিটি গঠন ও কেন্দ্রীয় কমিটি পূনর্গঠন নিয়ে আলোচনা করা হয়।
বিএমএসএফ’র স্থায়ী কমিটির সভাপতি এসএম আব্দুল মুগনী নীরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, স্থায়ী কমিটির সদস্য আবুল হোসেন তালুকদার, মনজুর হোসেন ঈসা, পিনাকি দাস, মানিক ভূইয়া, একেএম কামাল উদ্দিন টগর, আমিনুল ইসলাম আহাদ, জাহিদ হাসান, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সোনিয়া সরকার, কেন্দ্রীয় সদস্য শাহজাহান চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












