জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : দেশের সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সৈয়দা সেলিমা কাদের ডিগ্রী কলেজ ছাত্রলীগ। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গনে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। সেলিমা কাদের ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের স ালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগে নেতা মাহমুদুল হাসান বাদশা, মোহাম্মদ সেলিম, নুরুল আলম, উপজেলা ছাত্রলীগ নেতা মো. রাসেল রাসু, মাহমুদুল ইসলাম রাসেল, মো. আসিফ করিম, পোমরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান আজাদ, আরিফুল ইসলাম সারেক, উত্তর রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজি শাওয়াল, মো. আজিজ, সেলিমা কাদের ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মো. রাসেল, মো.হাসেম, মো. মুন্না, মো. রাব্বি, মো. শওকত, মো. ইমন, মো. সায়িদ, মো. ইশাত প্রমুখ। বক্তারা বলেন, ‘জঙ্গী সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। এদের পরিচয় শুধু সন্ত্রাসী। ধর্মের নাম দিয়ে সাধারণ জনগণকে জিম্মী করে যারা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত তারা দেশ ও মানবতার শত্র“। তাই জঙ্গি ও সন্ত্রাস মুক্ত দেশ নির্মাণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশী শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’ পরে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত দেশ নির্মাণে ঐক্যবদ্ধ থাকার শপথ নিয়ে কলেজ সংলগ্ন কাপ্তাই সড়কে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে কলেজের অধ্যক্ষ বরাবর এক স্বারকলিপি প্রদান করেন কলেজের শিক্ষার্থীরা। এতে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি কর্তৃক বরাদ্দকৃত কলেজ প্রাঙ্গণে একটি শহীদ মিনার নির্মাণ কাজের অচিরেই বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












