জাকির সিকদার, সাভার: আশুলিয়া থেকে অপহরণের তিনদিন পর সৌরভ নামের ৭ বছরের এক শিশুকে সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী চক্রের দুই কিশোরকে আটক করা হয়। রবিবার সকালে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের একথা জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির। আটক পাকুল (১৮) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হোসেনপুর গ্রামের রাজু মিয়ার ছেলে। জুয়েল (১৬) নামের অপরজন একই জেলা ও থানাধীন সিংহডাঙ্গা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।ওসি মহসিনুল কাদির জানান, শিশু সৌরভকে গত তিনদিন আগে আশুলিয়া থানার কাঁইচাবাড়ী থেকে কৌশলে অপহরণ করে অপহরণচক্র। পরে মোবাইল ফোনের মাধ্যমে সৌরভের পরিবারের নিকট থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে চক্রটি। পরে ঘটনাটি থানায় জানালে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রবিবার মধ্যে রাতে সাভারের হেমায়েতপুরের একটি বাসা থেকে শিশু সৌরভকে উদ্ধার করে। এসময় আটক করা হয় অপহরণকারী চক্রের পাকুল
(১৮) ও জুয়েল (১৬) নামের দুই জনকে। তবে অপহরণের মূল পরিকল্পনাকারী গাফ্ফার মিয়া পালিয়ে যায়। এদিকে শিশু সৌরভকে ফিরে পেয়ে ভীষণ উচ্ছ্বাসিত তার বাবা রাজমিস্ত্রী মোস্তফা কামাল ও তার পরিবার।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












