জাকির সিকদার,সাভার প্রতিনিধি : সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৭৮ জন শিশুকে ৩ লাখ ৩৬ হাজার টাকা প্রদান করেছে ‘তরী’। রবিবার বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে শিক্ষা শিশুদের দাতব্য সংস্থা ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও ‘তরী’র সহযোগিতায়
এ সহয়তা প্রদান করা হয়। মূলত শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য তাদেরকে এ অনুদান প্রদান করা হয়। সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এ অনুদান তুলে দেন ‘তরী’র সভাপতি সাইফুল ইসলাম সোহান। এ সময় উপস্থিত ছিলেন, জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত, তরী’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এ অনুদান দেয়া হয়।
উল্লেখ্য, ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুবিধা বঞ্চিতদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে তরী গঠন করেন। যেখানে তাদেরকে বিনা মূল্য সপ্তাহে তিনদিন ক্লাস নেয়া হয়। বর্তমানে তরীর অধীনে প্রায় শতাধিক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে।











