সাভার প্রতিনিধি।। সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লায় জাহানারা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ-১৮ ভাটপাড়া এলাকার ইসাহাক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত জাহানারা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকার আব্দুল মালেক মিয়ার মেয়ে। সে রেডিও কলোনী এ-১৮ ভাটপাড়া এলাকার ইসাহাক মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরী পোশাক কারখানায় কাজ করতো বলে জানা গেছে। এদিকে ঘটনার পর থেকেই বাড়ির মালিক ইসাহাক মিয়া ও তার পরিবার গা ঢাকা দেয়ায় তাকে খুজে পাচ্ছেনা পুলিশ।
নিহতের বড় বোন ঝর্ণা আক্তার জানান, গত দুই মাস আগে জাহানার ঘর থেকে স্বর্নের গহনা ও নগদটাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুড়ি করে পালিয়ে যায় পার্শ্ববর্তী ঘরের ভাড়াটিয়া ইমাম হোসেন।এঘটনার বাড়ির মালিক ইসাহাক মিয়া, সালাম, ও জাকির স্থানীয় ব্যবসায়ী মজিদ মিয়ার অফিসে শালিশ করে লুন্ঠিত মালামাল উদ্ধার করে দেয়ার আশ্বাস দিয়ে ইমাম হোসেনকে ছেড়ে দেন।
সোমবার সন্ধ্যায় এ বিষয় নিয়ে বাড়ির মালিক এসাক মিয়ার সাথে ঝগড়া হলে মালিক তার ফ্ল্যাট রুমের গ্যাস লাইন ও পানির লাইন কেটে দেয়। এ বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লার কাছে বিচার দিলে সোমবার সন্ধ্যায় বিচার হওয়ার কথা থাকলেও বিচার সভায় বাড়িওলা ইসহাক আসেনি এসময় শালিশের লোক জন জাহানারাকে এই বিচার করতে পারবে না বলে বাড়ি পাঠিয়েদেয় ।বিচার নাপেয়ে জাহানারা রাগে ক্ষুবে ঘরে সিলিং এর সাথে শাড়ি পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন এলাকা বাসি। তবে নিহতের বোন শাহিদার বলেন তার বোন জাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে ।
মঙ্গলবার সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। হত্যাকান্ডের বিষয়ে পরিবারসহ পলাতক বাড়ির মালিক ইসাহাক মিয়ার মুঠোফোনে প্রশ্ন করা হলে তিনি লাইনটি কেটে বন্ধ করে রাখেন। এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে নারী শ্রমিকের মৃত্যু ঘটনাটি হত্যা না আত্মহত্যা পরিস্কার করে কিছু বলতে পারেনি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।











