জাকির সিকদার সাভার থেকে : সাভার আওয়ামী লীগের দলীয় প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলী হায়দারকে (৫২) পিটিয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলার অনুসারীরা। এতে আলী হায়দারসহ পাঁচজন আহত হন। শুক্রবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানের বাসভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন ঘিরে আয়োজিত দলের প্রস্তুতি কমিটির সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত আলী হায়দার জানান, জেল হত্যা দিবস উপলক্ষে আগামী ৩ নভেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের উপজেলা পর্যায়ে শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিতে বলা হয়। এরই প্রেক্ষিতে সাংসদ ডা. এনামুর রহমানের পরামর্শে তারই তালবাগের বাসভবনে স্থানীয় আওয়ামী লীগের নেতারাসহ ১২টি উপজেলার চেয়ারম্যানদের নিয়ে আজ এই প্রস্তুতি সভা ডাকা হয়। তিনি সভায় সঞ্চালকের দায়িত্ব
পালন করছিলেন। মাইক্রোফোনে কথা বলার সময়ে হঠাৎ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলার অনুসারীরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আমার হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে তাকে প্রথমে গালিগালাজ ও পরে চেয়ার দিয়ে মারধর করতে থাকে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দলের আরও চার কর্মী আহত হয়েছেন বলে আলী হায়দার জানান। পরে সংসদ সদস্যর কক্ষে গিয়ে আশ্রয় নেওয়ার পর নেতাদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে আসেন।আলী হায়দার আরও জানান, দীর্ঘ ১৩ বছর ধরে তিনি দলের সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। গত ডিসেম্বরে কাউন্সিলে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়নি। তাই তাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই আজ মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে নেতাদের বাসায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












