জাকির সিকদার,(সাভার-আশুলিয়া)ঢাকা: ফাঁসির আদেশপ্রাপ্ত মানবতাবিরোধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ড কার্যকর হওয়ায় আশুলিয়া ধামসোনা ইউনিয়ন আ.লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল করে।
রবিবার সকালে ধামসোনা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের নেতৃত্বে এ মিছিলটি হয়।
প্রথমে মিছিলটি ভলিভদ্রবাজার থেকে শুরু করে ডিইপিজেড প্রদক্ষিণ করে পরে যথাস্থানে এসে সমাবেত হয়। এ সময় আ.লীগ নেতা মতিউর রহমান মতিন বলেন,‘ যুদ্ধাপরাধী বিএনপি’র নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় এই বাংলার মাটি কিছুটা হলেও পবিত্র হয়েছে।’
অনতিবিলম্বে অন্যান্য যুদ্ধাপরাধীদেরও ফাঁসি কার্যকরের দাবি জানান মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা।
এ মিছিলে অংশগ্রহণ করেন, ধামসোনা ইউনিয়ন আ.লীগের সভাপতি লতিফ মন্ডল, প্রচার সম্পাদক বাহার, হকার্স লীগের সভাপতি জাহাঙ্গীর ও সাভার উপজেলা আ.লীগের সদস্য শেখ উজ্জ্বল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












