সাভার থেকে মোঃ জাকির সিকদার : আশুলিয়ার কুঁড়গাও এলাকায় অগ্নিকান্ডে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে শ্রমিক পল্লীর প্রায় ১৫টি টিনের তৈরি বসতঘর। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বসতঘরসহ সবকিছু ভস্মিভূত হয়ে যায়। আজ রবিবার বিকেলে দিকে কুঁড়গাও এলাকার
বনলতা নিরিবিলি হাউজিং-এ হাজী আলী আহম্মেদের কলোনীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানায়, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা রওনা হলেও রাস্তা সরু থাকায় ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হয়। এসময় অগ্নিকান্ডের ঘটনায় কলোনীর আঠারোটি বসতঘর ও ঘরে থাকা সব মালামাল ভস্মীভূত হয়।
এব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দলনেতা মিজানুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












