দৈনিক যুগান্তরের সুনামগঞ্জের তাহিরপুরের ষ্টাফ রিপোর্টার ও সিলেট বিভাগ গণদাবী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক হাবিব সরোয়ার আজাদকে বিজ্ঞ আদালত রবিবার জামিন দিয়েছেন। সাংবাদিক আজাদ দৈনিক যুগান্তরের পাশাপাশী ইংরেজী দৈনিক দ্যা বাংলাদেশ টুডের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসাবেও পেশাগত দায়িত্বপালন করে আসছেন।’
উল্ল্যেখ যে, কাবিখার টাকায় দলীয় কার্যালয় নির্মাণ করছেন এমপি, চাল পড়া দিয়ে চোর শনাক্ত, অপবাদে যুবকের আত্বহত্যা, তাহিরপুর অভিযোগনির্যাতনের পর যুবকের মুখে বিষ ঢেলে হত্যা , শিরানামে দৈনিক যুগান্তরে প্রকাশিত তিনটি সংবাদ প্রকাশিত হয়। ওইসব সংবাদের জের ধরে হত্যা মামলার আসামীদের প্ররোচনায় এবং অনৈতিকভাবে আর্থীক লাভবান হয়ে তাহিরপুরের বড়দল উওর ইউনিয়নের পৈলনপুর গ্রামের জীবন টেইলারের ছেলে ঝুমুর নামের এক যুবক নিজেকে শাসক দলের অঙ্গ সংগঠনের কথিত নেতা দাবী করে গত ৯ ফেব্রুয়ারী তাহিরপুর থানায় দু’কলেজ ছাত্র ও সাংবাদিক আজাদকে জড়িয়ে একটি মিথ্যা হয়রানীমুলক মামলা দায়ের করে।’ ওই মামলায় সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রবিবার হাজির হয়ে সাংবাদিক আজাদ জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালতের বিচারক মো. সাইফুর রহমান মজুমদার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।’ আদালতে বিবাদী পক্ষে শুনানি ও জামিন প্রার্থণা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












