মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ইকবাল মসুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির গভর্নর গোলাম সাদত জুয়েল ও সভাপতি মোঃ কাপ্তান হোসেন এবং সাধারণ সম্পাদক এডভোকেট কনিজ রেহনুমা রব্বানী।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ইকবাল মনসুরের মৃত্যুতে সিলেটের সাংবাদিকতা জগতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। মরহুমের রোহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ বুধবার (২ মে) সকাল সাড়ে দশটার দিকে সিলেট নগরীর কাজলশাহস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগ লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক মেয়ে ও তিন বোনসহ অংসখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












