অর্থনীতি ডেস্ক : গ্রামীণফোন সম্প্রতি পর পর দ্বিতীয় বছরের মতো টেলিযোগাযোগ খাতের সর্বোচ্চ করদাতা হিসেবে কর কার্ড পেয়েছে।
গ্রাামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি এবং সিএফও কার্ল এরিখ ব্রোতেনের নামে এনবিআর কর কার্ড ইস্যু করেছে।
২০১৬-২০১৭ অর্থবছরে টেলিকম খাতের সর্বোচ্চ করদাতা হিসেবে প্রতিষ্ঠানটি একটি ক্রেস্ট পেয়েছে। গ্রামীণফোনের হেড অফ কর্পোরেট ট্যাক্স ম্যানেজমেন্ট মো. মোহসিন, প্রধান নির্বাহীর পক্ষ থেকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে এই ক্রেস্ট গ্রহণ করেন।
গ্রামীণফোন দেশের সর্বোচ্চ করদাতা এবং একটি বড় ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান।প্রতিষ্ঠার পর থেকে ২০১৭ তৃতীয় প্রান্তিক পর্যন্ত এ প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কোষাগারে মোট ৫৭,০০০ কোটি টাকা প্রদান করেছে।
এর মধ্যে আছে এনবিআরকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর হিসেবে প্রদত্ত ৩৮,৩০০ কোটি টাকা, উইথহোল্ডিং ট্যাক্স হিসেবে দেয়া ৫৬০০ কোটি টাকা এবং বিটিআরসিকে দেয়া ১৩,১০০ কোটি টাকা। (বাসস)
সাম্প্রতিক খবর:

রেমিট্যান্সে মিলবে ৫ শতাংশ প্রণোদনা

চীনে অনলাইন এক্সিবিশনের বিশেষ ম্যাচ মিটিং অনুষ্ঠিত

চীনে ২১ তম টয়েস এন্ড গিফট ফেয়ার অনুষ্ঠিত

চীনে শুরু হয়েছে অ্যালুমিনিয়াম প্রোফাইল ডোরস্ এন্ড উইন্ডোস্ এক্সপো - ২০১৯

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নাজমুল হাসান

ঝুঁকি ব্যবস্থাপনার জন্য অভ্যন্তরীণ নিয়ন্ত্রণকে শক্তিশালীকরতে হবে : ডেপুটি গভর্নর

নোমান গ্রুপের সফলতার পেছনের গল্প!

ওষুধ ও অটোমোবাইলখাতে চীনা বিনিয়োগ চায়: এফবিসিসিআই

অল আর রাবিশ : অর্থমন্ত্রী












