অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : সরকার ঘোষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি-২ আগৈলঝাড়ায় জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের সামনে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসুচী পালন করেন। মানব বন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জুনিয়র ইঞ্জিনিয়ার দুর্যোধন বালা, লাইন টেকনিশিয়ান সৈয়দ জাকির হোসেন, ড্রাইভার জামাল হোসেন, সোহেল আহম্মেদ, আকরাম হোসেন, গোলাম সরোয়ার, রনজিত কুমার, মো. জাকির হোসেন, রাজ্জাক খান, গিয়াস মুন্সী প্রমুখ। পরে তারা বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












