নবীগঞ্জ প্রতিনিধি।।নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী সরকারী সফরে আজ বুধবার লন্ডন যাচ্ছেন। ৭ দিনের সরকারী সফর ছাড়াও অতিরিক্ত আরো কিছু দিন লন্ডনে অবস্থান করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে স্বাক্ষাত করবেন। এছাড়া তিনি বিভিন্ন সেমিনারসহ লন্ডনস্থ বাঙ্গালী কমিউনিটি কর্তৃক সংর্ধ্বনায় যোগদান করবেন। চলতি মাসের শেষের দিকে তার দেশে ফেরার কথা রয়েছে। অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী সরকারী ও ব্যক্তিগত ওই সফরে লন্ডন যাওয়ার পাক্কালে পৌরসভার সকল সম্মানিত নাগরিকবৃন্দ, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনসহ অনেকের সাথেই সময় স্বল্পতার জন্য দেখা করে বিদায় নিতে পারেন নি বলে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তার এই সফর যেন সুষ্টভাবে সম্পন্ন করে সুস্থভাবে স্বদেশ প্রত্যাবর্তন করতে পারেন এ জন্য নবীগঞ্জ পৌরসভাসহ নবীগঞ্জ বাসীর প্রতি দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন। আজ বুধবার রাত ৯টায় কাতার এয়ারলাইনে বাংলাদেশ ত্যাগ করবেন।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












