বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলার ছয় পৌরসভায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা প্রতীক হিসেবে নৌকা বরাদ্দ পেতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা প্রত্যায়ন পত্র হাতে পেয়েছেন।
মঙ্গলবার (০৮ নভেম্বর) সন্ধ্যার পর ওই পত্র ছয় মেয়র প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন অাওয়ামী লীগের জেলা শাখার সভাপতি সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ।
আগৈলঝাড়া উপজেলার সেরাল বাসভবনে গিয়ে ওই পত্র সংগ্রহ করেছেন ছয় মেয়র প্রার্থীরা। এসময় তার সঙ্গে ছিলেন জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি।
তিনি জানান, আওয়ামী লীগ থেকে গৌরনদী পৌরসভায় মেয়র প্রার্থী মনোনীত বর্তমান মেয়র মো. হারিছুর রহমান হারিচ, মেহেন্দিগঞ্জে কামাল উদ্দিন খান, বানারীপাড়ায় অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উজিরপুরে গিয়াসউদ্দিন, মুলাদীতে শফিক উজ জামান রুবেল ও বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়ার হাতে ওই পত্র তুলে দেওয়া হয়েছে।
তিনি জানান, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ওই পত্র দিয়েছেন।
ওই পত্র নিয়ে বিকেলে সেরালে এসে পৌঁছান আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












