বিল্লাল হোসেন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বিকাশকর্মীকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের টি রিসোর্ট এলাকায় এ ঘটনাটি ঘটে।
গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনজন বিকাশ কর্মী মটরসাইকেল যোগে শ্রীমঙ্গল থেকে ২০ লাখ টাকা নিয়ে কমলগঞ্জ উপজেলায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল শহরের বিকাশ এজেন্ট অফিসের ম্যানেজার সৈয়দ মোতাহের আলী শাকিল জানান, তিনজন বিকাশ কর্মী মটরসাইকেল যোগে স্থানীয় টি রিসোর্ট এর সামনে পৌঁছালে একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
তিনি আরো বলেন, এসময় বিকাশ কর্মীরা বাধা দিলে ছিনতাইকারীরা উত্তম কুমার ঘোষ (২৬) নামে এক বিকাশ কর্মীকে দা দিয়ে কুপিয়ে তার হাতে থাকা ২০ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে উত্তম কুমারকে আশংকাজনক অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












