ডেস্ক নিউজ: দেশের সব শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান বাজার দর অনুযায়ী দেশের শ্রমিকরা যে মজুরি পায় তা দিয়ে জীবন-যাপন করা সম্ভব নয়। তাই শ্রমিকদের সুস্থ্ জীবন-যাপনের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করতে হবে। পুলিশের মত শ্রমজীবী পরিবারের জন্যও রেশন সুবিধা সরবারহ করা জরুরি।
তারা বলেন, এছাড়া বর্তমানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনে অনেক জটিলতায় পড়তে হয়। আমরা শ্রম মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়ে আসছি রেজিস্ট্রেশন দেয়ার ক্ষেত্রে বর্তমান পদ্ধতির সহজীকরণের জন্য।
এ সময় সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের অধিকার রক্ষায় বেশ কিছু দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য- আন্তর্জাতিক শ্রম সংস্থার শ্রমিক অধিকারসংক্রান্ত সব কনভেনশন বাস্তবায়ন করতে হবে, ইপিজেড-এ অবস্থিত সব শিল্প প্রতিষ্ঠানে অপরাপর শ্রমকিদের অনুরুপ বৈষম্যমুক্ত ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে ও শ্রমিকদের অর্থ দাবি সংক্রান্ত মামলা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে নিষ্পত্তির আইন ও বিধি প্রণয়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি মোসাদেক হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামছুল আলম প্রমুখ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












