সিলেট প্রতিনিধি::: সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার প্রধান আসামী কামরুল ইসলামকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনার পর আজ আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
কামরুলকে শুক্রবার বেলা ১১টার দিকে সিলেটের মহানগর হাকিম আদালতে হাজির করার পর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন।
এর আগে কামরুল ইসলামকে সৌদি আরব থেকে গতকাল বিকেলে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
বিকাল ৩টার পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে তিনজন পুলিশ কর্মকর্তা কামরুল ইসলামকে ঢাকায় নিয়ে আসেন।
এরপর তাকে নিয়ে পুলিশের একটি দল সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হয়। সেখানে তাকে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হবে।
পুলিশ বলছে, ইন্টারপোলের সহায়তায় কামরুলকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
গত ৮ জুলাই চুরির সন্দেহে ১৩ বছর বয়সী শিশু রাজনকে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। তার মরদেহ নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা উদ্ধার করে।
রাজনকে নির্যাতনের দৃশ্যটি ভিডিওতে ধারণ করে নির্যাতনকারীরা। পরে সেই ভিডিও ফেসবুকসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে আলোড়নের সৃষ্টি হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












