সিলেট প্রতিনিধি::: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে।
ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. নারায়ণ সাহা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সকালের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও থেকে কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মের ঘটনার তথ্য পাওয়া যায়নি।’
এবার ‘এ’ ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে ১৫ হাজার ৯৬৭টি।
দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।











