ডেস্ক নিউজ: জীবনের ঝুঁকি থাকায় পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি। শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে হত্যাকাণ্ডের শিকার হওয়া লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরির পুত্র বলেন, ইরান ও হিজবুল্লাহর সমালোচনা করায় তাকে হত্যা করার ছকের আচ পেয়েছেন তিনি।
সাদ আল হারিরি বলেন, আমরা এমন এক অবস্থায় জীবনযাপন করছি যেটা শহীদ রফিক আল হারিরির হত্যাকাণ্ডের আগে বিরাজ করছিল। আমাকে হত্যা করার ছক গোপনে করা হচ্ছে বলে টের পেয়েছি। সাদ বলেছেন, ইরান আরব বিশ্বে তার প্রভাব হারাচ্ছে এবং লেবানন আবার জেগে উঠবে যেমনটা আগেও করেছিল। যারা লেবাননের বিষয়ে হস্তক্ষেপ করবে তাদের হাত কেটে দেয়া হবে বলে মন্তব্য করেছিলেন তিনি।
হারিরি গত বছর এক রাজনৈতিক চুক্তির মাধ্যমে লেবাননের প্রধানমন্ত্রী হন। একই চুক্তির ফলে হিজবুল্লাহর মিশেল আউন লেবাননের প্রেসিডেন্ট হন। হিজবুল্লাহ লেবাননে বেশ প্রভাবশালী, তাদের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সংযোগ রয়েছে। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করায় তার উপর অনেক লেবানিজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সাদ হারিরি গত সপ্তাহে ইরান ও হিজবুল্লাহর প্রধান শত্রু সৌদি আরব দুইবার সফর করেছেন। সেখানে সৌদি যুবরাজ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন। বৈরুতের আল জাদিদ টেলিভিশন জানিয়েছেন, সাদ হারিরি ভাষণটি সৌদি রাজধানী রিয়াদে প্রস্তুত করা এবং সেখান থেকেই সম্প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি লেবাননের সেই সময়ের প্রধানমন্ত্রী রফিক হারিরি বোমা হামলায় নিহত। ওই হামলায় আরো ২২ জন নিহত হয়। এই হামলার জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করা হলেও তারা এই অভিযোগ অস্বীকার করে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












