আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন অবৈধ অভিবাসী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭৯ জন। বুধবার বানি ওয়ালিদ শহরে এ ঘটনা ঘটেছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
সেনা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহতরা সবাই সোমালিয়া ও ইরিত্রিয়ার নাগরিক। তারা একটি ট্রাকে করে যাচ্ছিল। তাৎক্ষনিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।
বানি ওয়ালিদ শহরটি রাজধানী ত্রিপোলির দক্ষিণে অবস্থিত। এই শহরটি মানবপাচারকারিদের স্বর্গরাজ্য। লিবিয়ার দক্ষিণে সাব-সাহারার দেশগুলো থেকে অভিবাসন প্রত্যাশীদের এই শহরে নিয়ে আসা হয়। পরে তাদেরকে নৌকায় করে ইতালিতে পাচার করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












