অগ্রদৃষ্টি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকার করেছেন যে লিবিয়ার নেতা কর্নেল গাদ্দাফির পতনের ফলাফল সম্পর্কে বিবেচনা না করা ছিল তার একটি বড় ভুল।
ফক্স নিউজ টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের সাফল্য ও ব্যর্থতা নিয়ে কথা বলা সময় মি. ওবামা একথা বলেন।
তবে তিনি উল্লেখ করেন যে লিবিয়ায় মার্কিন হস্তক্ষেপ ছিল `একটি সঠিক পদক্ষেপ`।
২০১১ সালে গণ অভ্যুত্থান চলার সময় বেসামরিক জনগণকে রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ লিবিয়ায় বোমা হামলা চালিয়েছিল।
কিন্তু কর্নেল গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়ায় শুরু হয় ব্যাপক নৈরাজ্য।
মিলিশিয়া গোষ্ঠীগুলো ক্ষমতার জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে। দুটি ভিন্ন সরকার এবং সংসদ গঠিত হয়।
এই সুযোগে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠী লিবিয়ায় আত্মপ্রকাশ করে।
আর ব্যাপক অরাজকতার ফলে হাজার হাজার শরণার্থী লিবিয়া ছেড়ে ইওরোপ অভিমুখে যাত্রা শুরু করে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












