ডেস্ক নিউজ: বাংলা সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর আরমানিটোলা মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।
এর পর বেলা সাড়ে ১১টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
এরপরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
টানা আড়াই মাস হাসপাতালে চিকিৎসাধীন শেষে গত সপ্তাহে আরমানিটোলার নিজ বাসায় ফিরেছিলেন এই শিল্পী। শুক্রবার দুপুরে তার শরীরের অবনতি ঘটে। দ্রুত নিয়ে যাওয়া হয় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১।
লাকী আখন্দের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে— ‘এই নীল মনিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া, ‘কি করে বললে তুমি’ ‘লিখতে পারি না কোনও গান, ‘ভালোবেসে চলে যেও না’ প্রভৃতি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












