মোবাইল সিমের পুনঃনিবন্ধন রোববার শুরু হবে। এ কার্যক্রম চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এ কার্যক্রমের মধ্যে সিম যাচাই করে নিতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
তিনি বলেন, যাদের সিম রেজিস্ট্রেশন করা আছে তাদেরও যাচাই করে দেখতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা আছে কি না। তারা যদি যাচাই না করেন তাদের সিম সাময়িক বন্ধ করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিম চালুর ব্যাপারে।
তিনি বলেন, গ্রাহকরা কীভাবে সিম যাচাই বা পুনঃনিবন্ধন করবেন, সে ব্যাপারে রোববারই তা গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, ২০১২ সালের ১১ অক্টোবর থেকে মোবাইল ফোন অপারেটররা ‘প্রি-একটিভ’ সিম (আগে থেকেই চালু) বিক্রি করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। কেউ নিবন্ধনহীন সিম ব্যবহার করলে প্রতিটি সিমের জন্য অপারেটরকে ৫০ ডলার করে জরিমানা করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছিল। তবে তা কার্যকর হয়নি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












