খেলাধুলা ডেস্ক : মাদ্রিদ ভক্তের জন্য বিরাট দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা রোনালদো পেরেজের কাছে তার বিক্রয়মূল্য নির্ধারণের জন্য বলেছে। আগামী গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছাড়তে চান রিয়ালের এই সবচেয়ে বড় তারকা। এমনটাই জানিয়েছে দ্য সান। যদি রিয়াল মাদ্রিদ তারকার জন্য কোনো মূল্য নির্ধারণ করা হয় তাহলে আগামী গ্রীষ্মেই অন্য কোনো ক্লাবে পাড়ি জমাবে রোনালদো। আর সেই অন্য কোনো ক্লাব হতে পারে ম্যানইউ কিংবা পিএসজি।
বর্তমানে রোনালদোর সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি আছে ২০২১ সাল পর্যন্ত এবং তার রিলিজক্লজ ৮৮৭ মিলিয়ন ইউরো। দ্য সানের রিপোর্টের বলা হয়, রোনালদোর এজেন্ট রিয়াল সভাপতির সাথে দেখা করে তাকে বিক্রির জন্য প্রস্তুতি নিতে বলেছে। সে জন্য তার মূল্য নির্ধারণ করার জন্য বলেছে।
রিপোর্টে বলা হয়, রোনালদো ও পেরেজের সাম্প্রতিক সম্পর্কে টানাটানি চলছে। তাই এই বিষয়ে ক্লাব সভাপতির কাছে সরাসরি কিছু বলতে আগ্রহী নয় রোনালদো। এর আগে বেতন বাড়ানোর কথা বলা হলেও সেটাতে কর্ণপাত করেনি পেরেজ। মূলত সেখান থেকেই ঝামেলার শুরু।
এরপর রিয়াল সভাপতির নেইমারের প্রতি আগ্রহ পরিস্থিতি আরো ঘোলাটে করে দিয়েছে। বিভিন্ন দৈনিকের খবর, রোনালদোর রিপ্লেসমেন্ট হিসেবে নেইমারকে চায় পেরেজ। সে জন্য আগামী গ্রীষ্মেই নেইমারকে দলে চায় তারা। অন্যদিকে রোনালদো থাকলে নেইমার আসবে না সেটাও জানা কথা। আর নেইমার চলে আসলে সে জায়গা পূরণে রোনালদোকেই চায় পিএসজি। অন্যদিকে পাখির চোখের মতো তাকিয়ে আছে ম্যানইউ। এবার দেখার বিষয় সর্বশেষ কি হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












