শামীউল আলীম শাওন, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় প্রতিনিধি: পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, পান্তা ভোজন ও ঐতিহ্যবাহী গম্ভিরা।
সকালে সারে ৭টায় রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারিদের সমন্বয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ একেএম কামরুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি কোর্ট স্টেশন মোড় ও হড়গ্রাম বাজার হয়ে শহিদ এএইচএম কামরুজজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পর্যন্ত যায় এবং সেখানে থেকে পূর্ণরায় ফিরে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ শফিকুর রহমান বাদশা, উপধ্যক্ষ রবিউল আলম, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ, প্রাক্তন অধ্যক্ষ (অব:) রইস উদ্দিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক (অব:) গোলাম এস্তোজাসহ কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












