জগলুল হুদা,চট্টগ্রাম :চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজা নগর ইউনিয়নের কাউখালী এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার তাকে গ্রেফতার করে সোমবার (৭ সেপ্টেম্বর) জেলহাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে , রোববার রাতে গোপন সংবাদে পুলিশ খবর পায় উপজেলার রাজানগরের কাউখালী এলাকা থেকে বিপুল পরিমান গাঁজা পাচার হচ্ছে । রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এস.আই সালাউদ্দিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ আবদুল গফুর (২৭) নামে একজনকে গ্রেফতার করে। ধৃত গফুর রাঙ্গামাটি জেলার কোতায়োলী থানার তবলছড়ি এলাকার মৃত নুরুন্নবীর পুত্র।











