রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় ২০ লিটার চোলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। সোমবার (২৫ জুলাই) গ্রেফতারকৃত জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
থানা সুত্রে জানা যায়, রোববার দিনগত রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানার এস আই মো. ইসমাইলের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার উত্তর ঘাটচেকে অভিযান চালায়।
অভিযানে মো. বদিউল আলম (১৯) নামে এক জনকে ২০ লিটার চোলাই মদ সহ হাতে নাতে আটক করে। আটককৃত বদিউল আলম উপজেলার পদুযা ইউনিয়নের পূর্ব খুরুশিয়া এলাকার মৃত ফররুখ আহমদের পুত্র।











