চট্টগ্রাম প্রতিনিধি :: নিত্য নতুন কৌশলে মদ পাচারের ঘটনা ঘটছে বহুদিন থেকেই । এবার নিরীহ স্কুলছাত্রের বেশে স্কুল ব্যাগেই মদ পাচার কালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পুলিশের কাছে ধরা পড়েছে এক কিশোর । নাছিম মোহাম্মদ হৃদয় (১৯) বুধবার(২৬ আগষ্ট) দুপুর ১টায় চন্দ্রঘোনা লিচু বাগান বাস ষ্টেশন থেকে কাল রংয়ের স্কুল ব্যাগ বোঝাই ১৪ লিটার মদ স্যালাইনের ব্যাগে করে চট্টগ্রাম শহরের অক্সিজেন এলাকায় নিয়ে যাচ্ছিল । গোপন সংবাদে খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার এস.আই রাশেদুল হাসান খাঁন মদসহ তাকে হাতেনাতে ধরে ফেলে। ধৃত হৃদয় পাচারের জন্য মদগুলি রাঙ্গুনিয়ার জনৈক ব্যক্তি তাকে দিয়েছে বলে জানায়। তার বাড়ি নোয়াখালী জেলার চাটখীল উপজেলার ভুইয়া বাড়ি বলে পুলিশ জানিয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












