রাঙ্গুনিয়ার আছুয়াপাড়া ও বুলবুলি পাড়া যুব একতা সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:), হযরত আবু বক্কর ছিদ্দিক (রা:) ও খাজা গরীবে নেওয়াজ (রহ:)-এর ওরশ উদযাপন উপলক্ষে ১৬তম বিশাল সুন্নী সম্মেলন আছুয়া পাড়া ও জমাদার বাড়ি জামে মসজিদ মাঠে শনিবার (১১ ফেব্র“য়ারি) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জানদানশীন শাহজাদা, গাউছিয়া সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মা:জি:আ:)। প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল কাসেম নূরী। উদ্বোধনী বক্তব্য রাখেন শাহ আমানত হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আল্লামা মুহাম্মদ ইয়াছিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পোমরা ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক আল কাদেরী, রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবুল কাসেম নঈমী, গাউছিয়া সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী শাহ নেছারী, হযরত হাঁছি ফকির (রহ:) দাখিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী, সরফভাটা নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা খাইরুল আমিন চিশতি, আছুয়া পাড়া ও জমাদার বাড়ী জামে মসজিদ ইমাম মাওলানা আবুল বশর আল কাদেরী প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ছৈয়দুল আলম তালুকদার, গাউসিয়া সমিতি বাংলাদেশ কেন্দ্রিয় পরিষদ সহসভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, পোমরা গ্রামীন ট্রাস্টের পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, শান্তিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ আলমগীর তালুকদার রনি, পোমরা ইউনিয়ন গাউছিয়া সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নান হারুনী, আবু মুছা আশয়ারী, অধ্যাপক সাইফুল ইসলাম মাসুদ, ফজলুল করিম নঈমী, ছৈয়দুল আলম নূরী, ছৈয়দ গোলাম কিবরিয়া, আব্দুল গফুর, উপজেলা ছাত্রসেনার সহসভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, শিক্ষক মুহাম্মদ ফয়সাল উদ্দিন, দেলোয়ার হোসেন, মাওলানা হোসাইন কাদেরী প্রমুখ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












