জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়তুল মোর্দারেসীন রাঙ্গুনিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (৮ আগষ্ট) সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার ১৫ দাখিল, আলিম ,ফাযিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। দুপুরে উপজেলা সদর ইছাখালীতে মানববন্ধন শেষে এক সমাবেশ বাংলাদেশ জমিয়তুল মোদাররেসীন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহেরের স ালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া ফাযিল(ডিগ্রি)এর অধ্যক্ষ আবু তৈয়্যব চৌধুরী, আলম শাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদরাসার অধ্যক্ষ মীর মো. জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ নজরুল ইসলাম আলকাদেরী, অধ্যক্ষ নাছির উদ্দিন আলকাদেরী, সুপার মফিজুল হক চৌধুরী, মাওলানা ইলিয়াছ নূরী, অধ্যাপক নুর মোহাম্মদ, শিক্ষক ছাবের আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল কাশেম চিশতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খায়রুল বশর মুন্সি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিদের কোনো ধর্ম নেই। যারা গুলশান ও শোলাকিয়ায় হামলা করেছে তারা মুসলমান নয় জঙ্গি। তারা সমাজের শত্রু, দেশের শত্রু। বক্তারা আরো বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা মূলক পদ্য, গদ্য বাদ দেয়াটা জঙ্গিবাদ বৃদ্ধির অন্যতম কারণ। তাই শিক্ষা ক্ষেত্রে ইসলামী শিক্ষা মূলক লেখা বেশি বেশি সংযোজন প্রয়োজন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












