রাঙ্গুনিয়া সংবাদদাতা : রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৩নং ওয়ার্ড তেলিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর ভষ্মিভূত হয়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে দুইজন । তাদেরকে রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টায় শিলক ইউনিয়নের তেলিপাড়া এলাকার ব্যবসায়ী মো. মাসুকের ঘরে রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় এ পরিবারের সদস্য মো. মাসুদ(২৭) ও গৃহবধু রুপা আক্তার গুরুতর আহত হয়। মুহুর্তে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে মো. মাসুক ও তার সাথে লাগোয়া ২ বসতঘর সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












