জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চুড়ান্ত হয়েছে। নিজ নিজ দলীয় নির্ভরযোগ্য সুত্র মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচনী বোর্ড চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শাহজাহান সিকদারকে নৌকা প্রতিক দেয়ার জন্য মনোনীত করেন । শাহজাহান সিকদার সাবেক মন্ত্রী ও রাঙ্গুনিয়ার সাংসদ ড. হাছান মাহমুদ এমপি’র ঘনিষ্ট ও নতুন মুখ। এদিকে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন একেবারেই নতুন মুখ পৌর কাউন্সিলর ও পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিন শাহ। তিনি মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের(সাকা) চৌধুরী পরিবারের প্রার্থী বলে দলীয় নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। অন্যদিকে দলীয় মনোনয়নের প্রয়োজন না হওয়ায় নিজেদের মতো করে ঘরোয়া প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামীলীগ ও বিএনপির একক মেয়র প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে এলাকায় দলীয় প্রার্থীদের সরব দেখা যাচ্ছে।তবে দল দুইটিতেই বিদ্রোহী পার্থী নিয়ে ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












