পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা অটোরিক্সা অটো-টেম্পো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মিলাদ মাহফিল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে। রোয়াজারহাট জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আজিজুল হক নঈমী’র সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের চান্দগাঁও এজারাতুল্লাহ (রহ:) জামে মসজিদ খতিব আল্লামা ক্বারী শাহ মুহাম্মদ নাছির উদ্দিন আল-বারী আল কাদেরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর ঘাটচেক জিলানী জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা আব্দুর রহমান জামী। মাওলানা আবুল কাশেমের পরিচালনা মাহফিলে সংগঠনটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্ঠা পরিষদ সদস্য মঈনুদ্দীন হেলাল, বদিউল খায়ের লিটন চৌধুরী, মো. রাসেল চৌধুরী, মো. সাইফুদ্দীন, সভাপতি নুরুল আজিম মনু, সহসভাপতি আমিন শরীফ, মো. সেকান্দর, সাধারণ সম্পাদক হাজী জফুর আলম, যুগ্ন সম্পাদক শাহ আলম, মো. আবছার, অর্থ সম্পাদক মো. এনাম, মো. আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ, ধর্ম সম্পাদক মো. ইউসুপ, দপ্তর সম্পাদক আবুল কাসেম, সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. ইউসুফ, এস.এম পেয়ারুল ইসলাম প্রমুখ। মাহফিলে মাদ্রাসা শিক্ষার্থী আশেকে মোস্তফা’র পরিবেশনায় নাতে মোস্তাফা পরিবেশিত হয়।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












