সিলেটের রাগীব আলী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যাংক হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। সিলেটের তারাপুর চা স্টেটে অবস্থিত রাগীব আলী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তরের আবেদনের শুনানি নিয়ে সর্বোচ্চ আদালত এ নির্দেশ দেন।
আদালতের নির্দেশে বলা হয়, আগামী ৩১ আগস্টের মধ্যে হাসপাতালটির এক বছরের ব্যাংক হিসাব সংক্রান্ত সব নথি দাখিল করতে হবে। রাগীব আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে এ হিসাব দাখিল করতে বলা হয়েছে।
রাগীব আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে শুনানিতে অংশ নেন সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
চলতি বছরের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক রায়ে তারাপুর চা স্টেটের দখল বৈধ সেবায়েত বরাবর হস্তান্তর করতে সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে ওই স্টেটের মধ্যে রাগীব আলী মেডিকেল কলেজসহ যত স্থাপনা রয়েছে তা ভেঙে ফেলতে বলা হয়।
আপিল বিভাগের এই রায়ের পর রাগীব আলী মেডিকেল কলেজ হাসপাতালটি স্থানান্তরের জন্য এক বছরের সময় চেয়ে গত জুন মাসে একটি আবেদন দাখিল করেন কলেজ কর্তৃপক্ষ। বুধবার এই আবেদন বিষয়ে শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ রাগীব আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের গত এক বছরের হিসাবের তথ্য তলব করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












