রাউজান প্রতিনিধি: রাসুলে পাক (দ.)’র ৪১তম বংশধর, রাহনুমায়ে শরীয়ত তরিক্বত, গাউছে জামান শাহ ছুপি আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ ছাহেব কেবলা (মা.জি.আ.) বলেছেন তাওবার মাধ্যমে জীবনের সকল পাপ মোচন হয়ে যায় বটে, কিন্তু জালেম ও অপরের হক্ব ধ্বংসকারী, আত্মসাতকারী কোন পার পাবেনা। তাই তিনি হাজার হাজার নব দীক্ষিতদেরকে নির্দেশ দেন যেন, সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষমা চেয়ে কিংবা হক্ব পরিশোধ করে এ ধরনের পাপিদের পাপ মোচন করে নতুনভাবে তরিক্বত জীবন শুরু করে দুনিয়া ও আখিরাতকে উজ্ঝল করেন এবং দেশ সমাজ, মুসলিম মিল্লাতকে অশান্তি ও হানাহানি থেকে রক্ষা করার কাজে আত্মনিয়োগ হন। তিনি আরো বলেন, নফস শয়তান আমাদের চরম শত্র“। নফস শয়তানকে মোকাবেলা পূর্বক দ্বীন ইসলামের খেদমতে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তাহলে দুনিয়া আখেরাত উজ্জল হবে।
গতকাল ৩১ ডিসেম্বর (শনিবার) বিকেলে রাউজানের নোয়াজিশপুর ফতেহনগর সাজেদা কবির চৌধুরী প্রাইমারী স্কুল মাঠে তৈয়্যবীয়া তাহেরীয়া মিনা আকবর মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজিমুশশান মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে হুজুর কিবলা একথা বলেন। গত ৩১ ডিসেম্বর (শনিবার) বিকেলে রাউজানের নোয়াজিষপুর ফতেহনগর সাজেদা কবির চৌধুরী প্রাইমারী স্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত আজিমুশশান মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। আলহাজ্ব ফরিদুল আলমের সভাপতিত্বে ও মাওলানা এম এ মতিনের স ালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ.) ও সৈয়্যদ আহমদ শাহ (মা.জি.আ.), আলহাজ্ব মুহ্ম্মাদ মহসিন, এসএম গিয়াস উদ্দিন শাকের, এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, আলহাজ জানে আলম, আলহাজ্ব মুসা চৌধুরী, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মুফতি ওবাইদুল হক নঈমী। তাকরীর করেন, হাফেজ মুনিরুজ্জামান আল কাদেরী, মুফতি আলামা মাহমুদুল হাসান, অধ্যক্ষ আলামা ইলিয়াছ নুরী। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সোরোয়ার্দি সিকদার, ড. সরওয়ার আলম, নুরুল আমিন সওদাগর, মাওলানা তৈয়ব খান, মাওলানা হারুনুর রশিদ নক্সবন্দি, অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম নঈমী, আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসান, ইসমাঈল হোসেন হৃদয়, তানিম চৌধুরী প্রমুখ।











