ডেস্ক নিউজ : রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মনোনিত প্রার্থী কাওসার জামান বাবলা।
কাওসার জামান বাবলা অভিযোগ করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় নাই। এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আমার বিজয় নিশ্চিত ছিল; কিন্তু ষড়যন্ত্র করে আমাকে হারানো হয়েছে।
জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে মুদ্রার এপিট-ওপিঠ উল্লেখ করে তিনি বলেন, সিটির বিভিন্ন মহল্লায় আমার যে জনপ্রিয়তা ছিল, তাতে আমার হারার কথা নয়। কিন্তু তারা (জাতীয় পার্টি ও আওয়ামী লীগ) একজোট হয়ে, ষড়যন্ত্র করে আমাকে হারালো।
কি কারণে ফলাফল বর্জন করলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটির ৩৩ নম্বর ওয়ার্ডের বকশি কেন্দ্রে দিনের বেলা সিল-স্বাক্ষর বিহীন ব্যালট পেপার পাওয়া গেছে। এর মানে কি হতে পারে? আমার কর্মী ও তাদের পরিবারের ৬০ হাজারেরও বেশি ভোট রয়েছে। কিন্তু ফলাফলে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ২০১২ সালের নির্বাচনে দলীয় প্রতীকের বাইরে থেকে নির্বাচন করে এর চেয়েও বেশি ভোট পেয়েছি এবার দলীয় প্রতীকে নির্বাচন করে যেখানে আরো বেশি ভোট পাওয়ার কথা সেখানে উল্টাটা হয়ে গেল। এসবই প্রমাণ করে নির্বাচনে কারচুপি হয়েছে।
এ সময় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি রইস আহমেদ, মহানগর বিএনপির সেক্রেটারি শহিদুল ইসলাম মিজু, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












