খেলাধুলা ডেস্ক : সিলেট পর্ব শেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট পঞ্চম আসরের ঢাকা পর্ব। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ১টায় মুখোমুখি হবে গত আসরের রানার-আপ রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। সিলেট পর্বে ২টি ম্যাচ খেললেও, কোন জয়ের স্বাদ পায়নি রাজশাহী। আর ২ ম্যাচে অংশ নিয়ে ১টিতে জয় তুলে নেয় রংপুর।
গত ৪ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু হয় বিপিএলের পঞ্চম আসর। সিলেটে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ছয় ফ্র্যাঞ্চাজির মধ্যে সিলেটে সবচেয়ে ম্যাচ খেলে স্বাগতিকরা। অন্যান্য সকল দল ২টি করে ম্যাচ খেলার সুযোগ পায়।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলো রাজশাহী ও রংপুর। ঢাকা পর্বের প্রথম ম্যাচে এবার লড়বে তারা। প্রথম দেখায় রাজশাহীকে ৬ উইকেটে হারিয়েছিলো রংপুর। প্রথমে ব্যাট করা রাজশাহীর ১৫৪ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে রংপুর।
তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ নেয় রংপুর। চিটাগং ভাইকিংসের কাছে ১১ রানে হারে তারা। চিটাগং-এর ৪ উইকেটে ১৬৬ রানের জবাবে ৮ উইকেটে ১৫৫ রান করতে সমর্থ হয় রংপুর। হার দিয়ে সিলেট পর্ব শেষ করলো, ঢাকায় আবারো জয়ের ধারায় ফেরাই প্রধান লক্ষ্য মাশরাফির রংপুরের।
সিলেটে ব্যর্থ হলেও, ঢাকায় ঘুড়ে দাঁড়ানোর প্রত্যাশা রাজশাহীর। সিলেটে রংপুরের কাছে ৬ উইকেটে এবং সিলেটের কাছে ৩৩ রানে হেরেছিলো তারা। তাই শুন্য হাতে ঢাকা পর্ব শুরু করতে হচ্ছে রাজশাহীকে। ঢাকায় রাজশাহীর সর্বমোট ৫টি ম্যাচ। তারা চাইবে এখান থেকে শতভাগ জয় তুলে নিতে। যাতে সিলেট পর্বের হতাশা ভুলতে পারে।
ঢাকা পর্বে ভালো খেলতে হবে ব্যাটসম্যান-বোলারদের পাশাপাশি ফিল্ডিং-এ ভালো করতে হবে রাজশাহীকে। কারণ রংপুরের কাছে প্রথম ম্যাচে ফিল্ডারদের ভুলের কারনেই ম্যাচ হারতে হয়েছে ড্যারেন সামির দলকে।(বাসস)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












